18 July 2026

প্রিয় ফুল


প্রিয় ফুল
আরমান রশিদ


চোখের ভেতর স্বপ্ন ছিল, ছিল তোমার ঘর,
ভেবেছিলাম পাশাপাশি কাটবে জীবনভর।
সময় এসে নীরব হাতে লিখল অন্য ভাগ্য,
এক নিমেষে ভেঙে দিল হৃদয়ের সব আগ্রহ।

যে পথ ধরে হেঁটেছিলাম দু'জন পাশাপাশি,
আজ সে পথে একাই হাঁটি, নেই তোমার হাসি।
স্মৃতিরা সব ঝরে পড়ে শুকনো পাতার মতো,
নীরব রাতে কান্নাগুলো জাগিয়ে রাখে কত।

জীবন এখন ফুলে ভরা, তবু রঙহীন দিন,
সব পেয়েও হারিয়ে ফেলি বেঁচে থাকার ঋণ।
হাজার সুখের ভিড়ের মাঝেও শূন্য লাগে বারবার,
কারণ তুমি হারিয়ে গেছ, হারিয়েছে আমার সংসার।

গোটা একটা বাগানও বৃথা আমার কাছে,
যখন প্রিয় ফুলটাই নেই তার মাঝে।

3 comments:

Anonymous said...

কবিতাটা অসাধারণ হয়েছে

Anonymous said...

Heart touching 🥺

Anonymous said...

এই কবিতার ভাষা যে বুঝবে সে কখনই কাউকে ঠকাতে পারবে না। 🥀🥀